বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে সিরিজ ১-১ ড্র করে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে পঞ্চম স্থানে নেমে গেলো অস্ট্রেলিয়া। সিরিজ ড্র’তে লাভবান হয়েছে বাংলাদেশে। ৫ রেটিং বেড়েছে টাইগারদের। তাই ৭৪ রেটিং নিয়ে নবম স্থানেই রয়েছে টাইগাররা। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ রেটিং।
১০০ রেটিং ও র্যাংকিংয়ের চতুর্থ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু ঢাকায় প্রথম টেস্ট হেরে যাওয়া ৩ রেটিং হারায় অসিরা। চট্টগ্রাম টেস্ট ড্র বা হারলে আরও রেটিং হারাত অস্ট্রেলিয়া। কিন্তু আজ শেষ হওয়া টেস্ট ৭ উইকেটে জিতে মুখ রক্ষা হলো তাদের। ফলে ৯৭ রেটিং নিয়ে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া।
চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডেরও রেটিং ৯৭। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় র্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার উপরে নিউজিল্যান্ড। র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ভারত। তাদের রেটিং ১২৫। ১১০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১০৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড।
ইত্তেফাক/এমআর
