ময়মনসিংহে ট্রাক চাপায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন জিহাদী (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ওসি মাজাহারুল হক জানায়, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাওলানা মোশাররফ হোসেন জিহাদী নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী সাইফুল্লাহ মুনসুরসহ দুজন আহন হন। তবে তাদের আঘাত গুরুতর নয়।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা সভাপতি মুফতি মুহিববুল্লা জানান, শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ইত্তেফাক/ রাজেশ
