নাদাল-দেল পোত্রো সেমিফাইনাল আজ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪০
 
ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে রাফায়েল নাদালের সঙ্গে খেলার সুযোগ হলনা সুইস তারকা রজার ফেদেরারের। বুধবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ৫ বারের এই চ্যাম্পিয়নকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছেন হুয়ান মার্টিন দেল পোত্রো।
 
এর ফলে সেমি-ফাইনালে ফের শীর্ষ বাছাই নাদালের মোকাবেলা করতে হবে ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাকে। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
 
এর আগে মাত্র ৯৭ মিনিট সময় নিয়ে রুশ টিন এজার আন্দ্রে রুবলেভকে ৬-১, ৬-২ ও ৬-২ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন স্প্যানিশ তারকা নাদাল।
 
ইত্তেফাক/এমআর