মানিকগঞ্জে র‌্যাব পরিচয়ধারী ডাকাত আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৮:৫৮

মানিকগঞ্জে ঘটনার ছয় দিন পর র‌্যাব পরিচয়ে ২৪ লাখ টাকা লুটের সঙ্গে অভিযুক্ত কামাল হাওলাদারকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটক কামাল ভোলার চরফ্যাশন উপজেলার ইদ্রিস আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে তার কাছ থেকে লুটের ২ লাখ ১৫ হাজার টাকা ও অপরাধে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র‌্যাবের নকল পোষাক, পরিচয়পত্র, হান্ডকাপের চাবি, টর্চ, সেনা-পুলিশ স্টিকারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। 

শিবালয় ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ডের পশ্চিমে র‌্যাব পরিচয়ে কোচ যাত্রীর কাছ থেকে প্রায় ২৪ লাখ টাকা লুট করে। গত ৩০ মার্চ সকালে র‌্যাবের পোষাক পরিহিত ৫/৭জন কুষ্টিয়াগামী সুবর্ণ পরিবহনের কোচ থামিয়ে ধামরাইয়ের ৪ গরু ব্যবসায়ীর কাছ থেকে এ টাকা লুটে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার চট্রগ্রামের আগ্রাবাদ এলাকার সিংগাপুর মার্কেট থেকে কামালকে আটক ও আলামত জব্দ করে পুলিশ। 

আরও পড়ুন: কেশবপুরে বন্ধুর শিশু মেয়েকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

রবিবার ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

ইত্তেফাক/কেকে