শুক্রবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ৭টি কৃষি খামার ও ৯০টি ইউনিটে আনুষ্ঠানিকভাবে ২০১৭-১৮ মৌসুমের আখ রোপণ শুরু হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) প্রকৌশলী মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সকাল ৮টায় উপজেলার বাওড়া গ্রামে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মিলের মহব্যাবস্থাপক (প্রশাসন) রাকিবুর রহমান খান, মহাব্যবস্থাপক (অর্থ) মো. সাইফুল্লাহ, মহব্যাবস্থাপক (কৃষি) আব্দুস সেলিম, মহাব্যবস্থাপক (কারখানা) সৈয়দ মো. আবু বকর, ডিজিএম (কৃষি) জাকির হোসেন, সিবিএ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক ওমর ফারুক, আখচাষী আব্দুস সামাদসহ মিলের কর্মকর্তা ও আখচাষীরা।
চলতি মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলের ৭টি খামারের প্রায় আড়াই হাজার হেক্টরসহ মিল জোনের মোট ২৮ হাজার হেক্টর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
