মাত্র কয়েক দিন আগে শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। পক্ষান্তরে দুই টেস্ট সিরিজের বাংলাদেশ সফর গতকাল শেষ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু কোন দলেরই বিশ্রাম নেই। বাংলাদেশ দলের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফর শেষ করেই ভারতে উড়াল দিচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।
৫০ ওভার ফর্মেট শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও খেলবে অসিরা। আগামী ১৭ সেপ্টেম্বর চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অসিরা। স্মিথদের বিপক্ষে সিরিজ শেষ করেই নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিমিত ওভারের সিরিজ খেলতে মাঠে নামবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। ২২ অক্টোবর শুরু হবে ভারত-কিউই সিরিজ। কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে স্বাগতিকরা।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজ মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভার সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে।
ভারত বনাম অস্ট্রেলিয়া
সেপ্টম্বর ১৭: ১ম ওয়ানডে, চেন্নাই
সেপ্টেম্বর ২১: ২য় ওয়ানডে, কোলকাতা
সেপ্টেম্বর ২৪: ৩য় ওয়ানডে, ইন্দোর
সেপ্টেম্বর ২৮: ৪র্থ ওয়ানডে,বেঙ্গালুরু
অক্টোবর ১: ৫ম ওয়ানডে, নাগপুর
অক্টোবর ৭: ১ম টি-২০, রাঁচি
অক্টোবর ১০: ২য় টি-২০, গৌহাটি
অক্টোবর ১৩: ৩য় টি-২০, হায়দারাবাদ।
ভারত বনাম নিউজিল্যান্ড
অক্টোবর ২২: ১ম ওয়ানডে, মুম্বাই
অক্টোবর ২৫: ২য় ওয়ানডে, পুনে
অক্টোবর ২৯: ৩য় ওয়ানডে, কানপুর
নভেম্বর ১: ১ম টি-২০, দিল্লি
নভেম্বর ৪: ২য় টি-২০, রাজকোট
নভেম্বর ৭: ৩য় টি-২০, তিরুভনথাপুরম।
ইত্তেফাক/রেজা
