নতুন রোহিঙ্গাদের জন্য ক্যাম্প তৈরির পরিকল্পনা রয়েছে: মায়া

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫২
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নতুন করে আসা রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় শিবির খোলার জন্য কুতুপালং এলাকায় ৫ হাজার একর জমি বরাদ্ধ দেওয়ার পরিকল্পনা রয়েছে।উখিয়ায় শুক্রবার রোহিঙ্গাদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পাঠিয়েছেন রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণ করতে। আন্তর্জাতিক ভাবে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে এ সমস্যার সমাধান করা হবে।
 
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল আলম, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য  আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/ রাজেশ