রৌমারীতে সরকারি রাস্তার গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৭
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে সরকারি রাস্তার গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
 
শনিবার সরেজমিনে গিয়ে জানাযায়, উপজেলার দাঁতভাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে সামসুল হক(৬০) তার লোকজন দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তার ৪টি ইউক্লিপটাস গাছ কেটে নেয়। সরকারী রাস্তার গাছ কাটা সংবাদ পেয়ে দাঁতভাঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক কাটা গাছগুলো ইউনিয়ন পরিষদের সামনে জমা রাখে।
 
সামসুল হক জানান, আমাদের জমির সামনে গাছ কেটে বসতবাড়ী করুম, সরকারী রাস্তা তো আমাদের জমির উপর দিয়া গেছে।
 
দাতঁভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল হক বলেন, রেকর্ডি রাস্তার ৪টি ইউক্লিপটাস গাছ জোর করে কাটা হয়েছিল। কর্তনকৃত গাছ আটক করে ইউনিয়ন পরিষদে জমা রাখা হয়েছে।
 
ইত্তেফাক/ রেজা