রিয়ালের মরার উপর খাড়ার ঘা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৩
এমনিতেই নিষেধাজ্ঞার কারণে লা’ লিগার শুরুর চার ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। তার ওপর করিম বেনজেমার ইনজুরিটা যেন দলটির জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে আসল।
 
শনিবার সন্ধ্যায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলের ড্র’তে লেভান্তের বিপক্ষে পয়েন্ট খুইয়েছে রিয়াল। তার ওপর ইনজুরির কারণে এদিন মাঠ ছাড়তে হয়েছে করিম বেনজেমাকে। তবে ইনজুরি কতটা মারাত্মক বা কতদিন মাঠের বাইরে থাকতে হবে বেনজেমাকে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
খেলার ২৮ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে বেনজেমাকে। বদলি হিসেবে মাঠে নেমেছিলেন গ্যারেথ বেল। কিন্তু এই ওয়েলস তারকা কোনো সুযোগই কাজে লাগাতে পারেননি।
 
ইত্তেফাক/কেআই