অ্যান্ডারসন জাদুতে সিরিজ জিতে নিল ইংল্যান্ড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৮
জেমস অ্যান্ডারসনের বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল ইংল্যান্ড। লর্ডসে শনিবার সিরিজের শেষ ম্যাচ ৯ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা।
 
৭১ রানে পিছিয়ে থেকে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৭৭ রানে। জেমস অ্যান্ডারসন ক্যারিবীয়দের ৭টি উইকেট একাই তুলে নেন। ফলে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ১০৫ রানের। ম্যাচের তৃতীয় দিনে মাত্র এক উইকেট হারিয়ে সেই লক্ষ্য পূরণ করতে সক্ষম হয় ইংলিশরা। এই ম্যাচেই টেস্টে অ্যান্ডারসনের ৫শ’ উইকেট পূর্ণ হয়। 
 
এর আগে ওয়েস্ট প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১২৩ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ১৯৪ রান। লো-স্কোরিং এই ম্যাচটি তাই শেষ হয়ে যায় তিন দিনেই।
 
ইত্তেফাক/কেআই