দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট দল ঘোষণা সোমবার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২০:১০

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করা হবে সোমবার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দল ঘোষণা করা হবে।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আজ রবিবার এ তথ্য জানানো হয়|

 

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং দ্বিতীয়টি ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া সফরকালে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।  

 

ইত্তেফাক/কেআই