ইংল্যান্ডে আলো ছড়াচ্ছে শান্তর ব্যাট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৬
নাজমুল হোসেন শান্তর ব্যাটে ইংল্যান্ড সফরে বিসিবির হাইপারফরমেন্স টিম আলো ছড়াচ্ছে। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন শান্ত। তবে ইংল্যান্ড ক্রিকেট একাডেমির বিপক্ষে বিসিবি একাডেমির প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। শান্ত এই ম্যাচে করেছিলেন ১০৬ রান।
 
অবশ্য দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) টিম। তার অপরাজিত ১৪৪ রানে ভর করেই এইচপি টিম ৬ উইকেটের জয় তুলে নিয়েছে। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে নটিংহামশায়ার সেকেন্ড একাদশ| শান্ত ১৪৮ বলে ৭ চার ও ৪ ছক্কার মারে এ রান করেন। ৪ উইকেট তুলে নেন এইচপি দলের সাইফুদ্দিন। শান্তর ১৪৪ ও আল-আমিনের ৮৬ রানে ভর করে এইচপি ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে।
 
চলতি সফরে বিভিন্ন কাউন্টি টিমের সেকেন্ড একাদশের বিপক্ষে মোট ৮টি ম্যাচ খেলবে বাংলাদেশ হাইপারফরমেন্স দল।
 
ইত্তেফাক/কেআই