ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ডস্লাম জিতলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। রবিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হারান তিনি।
নিউইয়র্কে ‘সুইট সিক্সটিন’ শিরোপা জয়ে দারুণ উচ্ছ্বসিত নাদাল। তিনি বলেন, ‘খেলার ফল বিচার করলে এটি অবশ্যই আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম।’ পুরুষ এককে সর্বোচ্চ ১৯ গ্র্যান্ডস্লাম জিতেছেন সুইস তারকা রজার ফেদেরার। পারফরমেন্স ও বয়স বিবেচনায় বিবেচনায় নাদালই তাকে ধরতে সবচেয়ে বেশি এগিয়ে আছেন। ১২ গ্র্যান্ডস্লাম জিতে নোভাক জকোভিচ রয়েছেন তৃতীয় স্থানে।
IMG0
এখন সামনে থাকা ফেদেরারকে ছুতে কতটা আত্মবিশ্বাসী সাংবাদিকদের এমন প্রশ্নে নাদাল বলেন, ‘এসব নিয়ে আমি একেবারেই ভাবি না। আমি নিজের কাজটা করে যাই, রজারও তাই। যখন আমরা ক্যারিয়ারের ইতি টানব তখন দেখা যাবে কে কয়টা করে শিরোপা জিতলাম।’
ইত্তেফাক/কেআই
