স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ও লিওনেল মেসির বার্সেলোনার প্রথম লড়াই হবে আগামী ২৩ ডিসেম্বর। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে এই ম্যাচ। প্রাথমিকভাবে ২০ ডিসেম্বর এই ম্যাচ হওয়ার কথা ছিল।
গত আগস্টে সুপারকোপাতে এল-ক্লাসিকোর দুই ম্যাচে বার্সেলোনা হেরে যায়| দুই লেগ মিলে ৫-১ গোল ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।
লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এ পর্যন্ত পরস্পরের বিপক্ষে ১৭৪টি ম্যাচ খেলেছে। যার মধ্যে রিয়াল জিতেছে ৭২টিতে। আর বার্সেলোনা জিতেছে ৬৯ ম্যাচে। প্রীতি ম্যাচসহ এ পর্যন্ত বার্সা ১১১ ও রিয়াল ৯৯ ম্যাচে জয়লাভ করেছে।
ইত্তেফাক/কেআই
