অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সফরে টেস্ট দলে জায়গা পেয়েছেন দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার। মাহমুদুল্লাহর এই প্রত্যাবর্তনটা চেয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিজেই। দল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার একথা জানান সাবেক এই ক্রিকেটার।
নান্নু বলেন, ‘ব্যক্তিগতভাবে আমিই ওকে চেয়েছি দলে। ইংল্যান্ডে সে ভালো করেছে। তাই ওর ওপর আমার আছে বিশ্বাস আছে বলেই ওকে চেয়েছি। বিদেশের বাউন্সি উইকেটে সে সবসময় ভালো করে। সেই বিবেচনাতেই ওকে দলে রাখা হয়েছে।’
তাছাড়া সাকিব টেস্ট থেকে বিশ্রামে যাওয়াটাও মাহমুদুল্লাহর দলে ফেরার আরেক কারণ। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘যেহেতু সাকিব নেই, তাই একজন সিনিয়র ব্যাটসম্যান দরকার। সেই চিন্তায়ও মাহমুদউল্লাহকে রাখা হয়েছে।’
এ পর্যন্ত ৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। যেখানে একটি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে তার। নিয়েছেন ৩৯ উইকেটও।
ইত্তেফাক/কেআই
