কোহলিকে বিয়ের প্রস্তাব ইংলিশ নারী ক্রিকেটারের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৫
ক্রিকেটে বিরাট কোহলির ছুটে চলছেন উড়ন্ত গতিতে। নিজ পারফরমেন্স দিয়ে প্রায় আসছেন শিরোনামে। আদায় করে নিচ্ছেন ক্রিকেট ভক্তদের সমীহ। তবে এবার যা ঘটেছে সেটাকে ভিন্ন কিছুই বলতে হবে। ভারতীয় অধিনায়ককে টুইটারে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়েট।  
IMG0
সোমবার ড্যানিয়েল টুইটারে একটি ব্যাটের ছবি পোস্ট করেন। ব্যাটের নিচে লেখা বিরাট কোহালির নাম। সেখানে ড্যানিয়েল লিখেছেন, ‘এই ব্যাট ব্যবহার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তবে ব্যাটে কোহলির নামের বানান লেখা ছিলি খোলি। তা নিয়েই উত্তাল টুইটার।
IMG1
সব আবেগকে উড়িয়ে রীতিমতো কোহালি ভক্তদের তোপের মুখে পড়তে হয়েছে ড্যানিয়েলকে। অবশ্য সমালোচনা অবশ্য থামাতে পারেনি তাকে। সমালোচনার মুখে পড়ে ঘটালেন আরেক বিপত্তি। পাল্টা টুইটে কোহলিকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেন তিনি। টুইটটা কোহলি কিভাবে নিয়েছেন সেটা অবশ্য জানা যায়নি।
 
ইত্তেফাক/কেআই