বিনোদন ডেস্ক
বলিউডে তারকাদের উত্তরসূরিদের মধ্যে অনেকেই বলিউডেই ক্যারিয়ার গড়েছেন। অনেকে সফলতার সঙ্গে বেশ ভালো অবস্থানের রয়েছেন। অনেকে আবার বাবা-মা সূত্রে ইন্ডাস্ট্রিতে এলেও টিকে থাকতে পারেননি। তবে সেই জায়গা থেকে সাইফ কন্যা সারা আলী খান নিজের অবস্থাটা বেশ শক্তভাবে গড়ে নিচ্ছেন।
পরিচালক ইমতিয়াজ আলির নতুন সিনেমায় অভিনয় করছেন সারা। তার বিপরীতে থাকবেন কার্তিক আরিয়ান। ছবিটিতে অভিনয়ের কথা ছিল সাইফ আলী খানেরও। কারণ ২০০৯ সালে পরিচালক ইমতিয়াজ নির্মাণ করেছিলেন রোম্যান্টিক কমেডি ‘লাভ আজকাল’। তারই সিক্যুয়েলের জন্য সারা-কার্তিকের জুটির কথা ভেবেছেন পরিচালক। শোনা গিয়েছিল, কার্তিকের বাবার চরিত্রে সাইফের অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে ছবিতে সাইফ অভিনয় করবেন না সিনেমাটিতে।
সাইফ বলেন, ‘যেকোনো চরিত্র যদি আকর্ষণীয় হয়, আর সময় পাই তা হলে করতে রাজি আমি। ইমতিয়াজ ‘লাভ আজকাল’-এর সিক্যুয়েলে একটা চরিত্র প্রস্তাব করেছিলেন। কিন্তু কাজটা করছি না। তবে ছবিটা নিয়ে আমি খুব উত্তেজিত। সারা ইমতিয়াজের সঙ্গে কাজ করছে। এছাড়া কার্তিক রয়েছে। তাদের জন্য অনেক শুভেচ্ছা।’
তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সাইফের এই সিনেমা থেকে সরে যাওয়ার বিষয়টি নেতিবাচক উপস্থাপন করছে। বলা হচ্ছে মেয়ের কারণে সিনেমাটি করছেন না তিনি।
সারা এই প্রসঙ্গে বলেন, ‘বাবা সবসময় আমার পাশে আছেন। বিষয়টি এমন নয় যে আমার জন্য তিনি কাজ করবেন না। এখন পর্যন্ত সব কাজেই বাবাকে পাশে পেয়েছি। আর এবারো তিনি আমার পাশেই আছেন।’
নতুন এই সিনেমায় কাজ কবে নাগাদ শুরু হবে বা গল্পের বিষয়ে এখনো জানা যায়নি। তবে শিগগিরই পরিচালক বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানা যায়।
