পাবনার সাঁথিয়ার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে সোমবার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ২জন আহত হয়েছেন।
আহতরা হলেন- অভিভাবক সদস্য ও ভোটার মাসুদ রানা মাছিম (৩৭) এবং নন্দনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সরোয়ার হোসেন।
এ ঘটনায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মামলা দায়ের করেছেন প্রধান শিক্ষক ইকবাল হোসেন।
সোমবার বিকেলে ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুর মোহাম্মদ এবং স্থানীয় সমাজ সেবক আবু বকর সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনের সময় দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন।
এ ঘটনায় মঙ্গলবার সকালে প্রধান শিক্ষক ইকবল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেছেন।সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম বলেন, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/ আরকেজি
