ইতালির নেপলসে ফুটন্ত আগ্নেয়গিরিতে পড়ে যায় ১১ বছরের শিশু, এরপরে শিশুটিকে উদ্ধার করতে গিয়ে মা বাবা সেখানে পড়ে যায়। মর্মান্তিক এই ঘটনায় ৩ জনেরই মৃত্যু হয়েছে।
পরিবারটি নেপলসের সোলফাতারার পর্যটকদের মধ্যে জনপ্রিয় একটি অগভীর আগ্নেয়গিরিতে দুই সন্তান নিয়ে ঘুরতে যান তিজিয়ারা জারামেল্লা ও মাসিমিলিয়ানো কারার। এর মধ্যে ১১ বছরের শিশুটি শিশুটি ঘুরতে ঘুরতে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে এরপর পা পিছলে ১০ ফুট গভীরে পড়ে যায়।
সেখান থেকেই শিশুটিকে উদ্ধার করতে গিয়ে তার মা বাবা ও মারা যায়। সেখানে ওই দম্পতির ৭ বছরের একটি শিশুও ছিল, কিন্তু শিশুটিকে কাঁটাতারের বেড়ার বাইরে রেখেই মা বাবা তার বড় ভাইকে উদ্ধার করতে সেখানে ঢুকেছিল। শিশুটির দায়িত্ব নিতে তার দাদা দাদী সেখানে পৌছেছেন।
স্থানীয় মেয়র ভিনসেনজো ফিগলিওলিয়া বলেন, এই ঘটনা আমাদের জন্য গভীর দুঃখ বয়ে নিয়ে এসেছে। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির
