মানিকগঞ্জে সদর হাসপাতালসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্লিনিক দালাল চক্রের ১৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, ডিবির ওসি আমিনুল ইসলাম। আটকদের মধ্যে ৮ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছে। এদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর হাসপাতালের ভেতর থেকে রোগী ভাগিয়ে এনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানোর অভিযোগ রয়েছে।
ইত্তেফাক নূহু
