ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামে নিখোঁজের পরেরদিন এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন।
নিহতের নাম সখিনা খাতুন (৩৫)। তিনি উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামের হযরত আলী মেয়ে। এবং পার্শ্ববর্তী বাড়ির লাল মিয়ার ছেলে মঞ্জুরুল হকের স্ত্রী। শ্বশুর বাড়ির নিকটবর্তী একটি শ্যালো মেশিনের গর্ত থেকে লাশটি বুধবার রাতে উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ১১ টার দিকে ওই গৃহবধূ নিখোঁজের পর বুধবার ১২টার দিকে শ্বশুর লাল মিয়া থানায় জিডি করে জিডির পাঁচ ঘণ্টাপর এ লাশ উদ্ধার হয়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের জানান, শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশি তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জামান
