রাজধানী ঢাকা ও নরসিংদীতে দুদকের ফাঁদে ঘুষের টাকাসহ হাতে নাতে দুইজন সরকারি কর্মচারী আটক হয়েছে।
এদের মধ্যে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিআরটিএ নরসিংদী কার্যালয়ের সিল মেকানিক সুমন কুমার সাহাকে পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার নাম করে জনৈক ইয়াছিন আরাফাতের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় গ্রেফতার করা হয়।
অপরদিকে গত বুধবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (অধিশাখা-১৮) অফিস সহায়ক মো. সুলতান হোসেন তালুকদারকে মিরপুরের শাহআলী থানা এলাকা থেকে ৫০ হাজার টাকা ঘুষসহ গ্রেফতার করা হয়।
দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নের্তৃত্বে পরিচালিত পৃথক দুটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এবং কমিশনে জমা পড়া অভিযোগের ভিত্তিতে কমিশন আইন অনুসারে ফাঁদ মামলা পরিচালনা করে দুদক।
ইত্তেফাক/ইউবি
