সিলেটে সিলিন্ডারের অবৈধ ব্যবসা বন্ধে অভিযান শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২১:৫৭

সিলেট অফিস

নগরীতে অবৈধভাবে গড়ে উঠা গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল ১০টা থেকে নগরীর বন্দরবাজার ধোপাদীঘিরপাড়স্থ আল-ফালা টাওয়ারের কয়েকটি দোকান ও অফিসে অভিযান দিয়ে শুরু হয়। অভিযানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, বিস্ফোরক অধিদপ্তর, র্যাব-পুলিশের প্রতিনিধিরা রয়েছেন।