মানিকগঞ্জের চেনা মুখ প্রধান শিক্ষকা আতিয়া খানম সুরমা আর নেই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০১:০১


বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, উপস্থাপক, অভিনেত্রী, শিল্পকলা একাডেমীর এডহক কমিটির সদস্য, শিল্পী, মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা আদর্শ স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়া খানম সুরমা আর নেই। তিনি বৃহস্পতিবার রাত ১০টায় স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে আতিয়া খানমের বয়স হয়েছিল ৩৮। মৃত্যুকালে তিনি ২ সন্তান, স্বামী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুরমা দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন। ৫দিন আগে বেশি অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার জানিয়েছে, সুরমাকে মানিকগঞ্জেই শেষ শয্যায় শায়িত করা হবে। রাত ১টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্যেশে রওনা হবে সুরমার লাশবাহী গাড়ি। জানাজার সময় এখনো জানা যায়নি।

ইত্তেফাক/নূহু