বরিশালের বাবুগঞ্জে কাভার্ডভ্যান উল্টে হেলপার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মুরগী খাবার বোঝাই একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় ঢাকা-বরিশাল মহা সড়কের বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম পাড়ে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ভ্যানটি ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে হেলপার তরিকুল ইসলাম (২৭)। এ ঘটনায় গুরুতর আহত হয় গাড়ির চালক সিহাবুল (৩২)।
সিহাবুলকে থানা পুলিশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। নিহত তরিকুল এবং চালক সিহাবুলের গ্রামের বাড়ি বাগের হাটের মোল্লারহাট থানার ঘাটভিলা গ্রামে।
ইত্তেফাক/জামান
