বিসিসির ৩৯ কর্মচারী পেলেন অবসরভাতা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:০২

বরিশাল অফিস

দীর্ঘ ১৪ বছর পর পাওনা বুঝে পেয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ৩৯ জন কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার। এর মধ্যে আটজন রয়েছে মৃত। তাদের পক্ষে পরিবারের স্বজনরা এই বকেয়া টাকার চেক গ্রহণ করেন। ৩৯ জন কর্মকর্তা-কর্মচারীকে মোট ৪ কোটি ৩ লাখ টাকা প্রদান করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শনিবার সন্ধ্যায় কালীবাড়ি রোডস্থ সিটি মেয়রের বাসভবনে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি মো. হোসেন চৌধুরী, বিসিসির সচিব ইসরাইল হোসেন, প্রধান প্রকৌশলী খান মো. নুরুল ইসলামসহ বিসিসির কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।  সেখানে ২০০৫ সাল থেকে অবসরে যাওয়া ৩৯ জন অবসর ভোগীর হাতে প্রাপ্য ভাতাদী বাবদ ৪ কোটি ৩ লাখ টাকা তুলে দিলেন মেয়র সাদিক।