জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া উপজেলা ভূমি অফিসের জন্য ভূমি মন্ত্রণালয়ের থেকে দেয়া পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেছেন।
শুক্রবার বিকেলে তার ভাণ্ডারিয়াস্থ্ তাসমিমা ভিলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুদ্দিন গিয়াসের হাতে চাবি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপির কাউখালী উপজেলা সভাপতি মাস্টার মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু প্রমুখ।
এর আগে মন্ত্রী চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের ক্ষতিগ্রস্ত মাদার্সী ব্রিজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ইউসুফ আলী আকন, সড়ক ও জনপথ পিরোজপুর অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম প্রমূখ।
মন্ত্রী সেখান থেকে ভাণ্ডারিয়া আসার পথে স্থানীয় পশারীবুনিয়া বাজারে উপস্থিত জনসাধারণ তাকে স্বাগত জানান। পরে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হারেজ প্রমুখ।
ইত্তেফাক/ আরকেজি
