খুলনা জেলা জেপির ২১ সদস্যের আইনজীবী ফোরাম গঠন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:০৯

খুলনা অফিস

খুলনা জেলা জাতীয় পার্টি-জেপির ২১ সদস্যের আইনজীবী ফোরাম গঠন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে জেলা জেপির অস্থায়ী কার্যালয়ে এক সভায় পার্টির জেলা আইনজীবী ফোরাম গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জেপির সহ-সভাপতি নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।  এতে আরো বক্তব্য রাখেন, জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি আ. সামাদ গাজী, মহানগর সহ-সভাপতি মো. হায়দার আলী হাওলাদার, দিঘলিয়া উপজেলা জেপির সভাপতি ড. এস. জাকারিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট নাছরিন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট আয়শা খাতুন, অ্যাডভোকেট শাহারিয়া সুলতানা, অ্যাডভোকেট শারমিন আক্তার প্রমুখ। পরে অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলনকে সভাপতি, অ্যাডভোকেট নাছরিন আক্তারকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট আসাবুর রহমানকে সহ-সভাপতি, অ্যাডভোকেট আয়শা খাতুন লাকীকে সহ সভাপতি, অ্যাডভোকেট সাবিরা সুলতানা হ্যাপীকে যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শারমিন মারিয়া মুক্তিকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি জেপি খুলনা জলা আইনজীবী ফোরাম গঠন করা হয়।