চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদর ও দোহাজারীতে পাগলা কুকুরের কামড়ে ৩৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায় গত শনিবার চন্দনাইশ উপজেলায় বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে জিসান (৯), আনিকা (৭), মাহিন (৫) আক্তার নুর (৮), রুপম দাশ (৩০), কমল আচার্য্য (৩২), মোজাম্মেল হক (২০) জাগের হোসেন (৪১), নুর হোসেন (৪৯) ও রুপনা দাশ (১৬)সহ ৩৫ জন এবং হাশিমপুর ছৈয়দাবাদ এক নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় কুকুরের কামড়ে সিরাজ মিয়া ও নাছির উদ্দিনের চারটি গরু আহত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।
ইত্তেফাক/জামান
