আশুলিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৪
সাভার উপজেলার আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে অজ্ঞাত (২৭)যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
রবিবার সকালে বাইশমাইল আঞ্চলিক সড়কের পাশ থেকে বস্তাবন্দি ও হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 
 
আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম জানান, সকালে সড়কের পাশে বস্তাবন্দি ভারী বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করে।
 
ইত্তেফাক/ইউবি