সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নওয়াপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মটর সাইকেল চালক কালিগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলবুল (২২)। এ ঘটনায় হামিদুর রহমান নামে একজন আহত হয়েছেন। সোমবার দুপুরে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালিগঞ্জ উপজেলার নলতা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বুলবুল। পথিমধ্যে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি ঘনটাস্থলেই নিহত হন। এদিকে, আহত ব্যক্তিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
