রাজনীতি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৯:০৫

 

পৃথ্বীশ চক্রবর্ত্তী

 

রাজনীতি আর সুনীতি নয়

কু-নীতির মান বেশি

প্রীতির চেয়ে শক্তি দেখায়

অর্থ ও পেশী।

 

যোগ্য ব্যক্তি হলেই কি আর

পাবেন মনোনয়ন?

পেতে পারেন দলের টিকেট

ধনীক যদি হোন।

 

কালো টাকার পাহাড় নিয়ে

দলকে দেবেন যখন

তখন কিন্তু পাবেন ঠিকই

দলের মনোনয়ন।

 

নমিনেশন না পেলে-ও-যে

হয়ে দিশেহারা

একদল থেকে অন্য দলে

যোগ দিয়ে দেন তারা।

 

নির্বাচনের দোলা যখন

না করে ঠিক হেলা

নেতৃবৃন্দ খেলছেন এখন

দল বদলের খেলা।

 

নেতৃত্ব তাই রয় না সঠিক

আদর্শ যায় টুটে

রাজনীতিতে অনাদর্শ

তাইতো ওঠে ফুটে।

 

নবীগঞ্জ, হবিগঞ্জ।