ইত্তেফাক রিপোর্ট
সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উত্তরণে কাজ করছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. আবুল মনসুর ফায়জুল্লাহ বলেছেন, সময়মত এবং মানসম্পন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। জেলা ভিত্তিক বিভিন্ন সরকারি ক্রয়কারী সংস্থা ও দরপত্র দাতাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত গভর্ণমেন্ট-টেন্ডারার ফোরাম (জিটিএফ)-এর একদিনের কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, সিপিটিইউ, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক এবং মো. আলী নূর, বিশ্ব ব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. জাফরুল ইসলাম, আইএমইডির পরিচালক শীষ হায়দার চৌধুরী প্রমুখ ।
চট্টগ্রামের জেলা প্রসাশক কার্যালয়ের ডিডি এলজি ইয়াসমিন পারভীন এতে সভাপতিত্ব করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র কমিউনিকেশনস কনসালটেন্ট শফিউল আলম।
