আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৮

পাবনার আটঘরিয়ায় আবু দাউদ (৫৫) নামের সাবেক এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ১০ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দাউদ একদন্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও শিবপুর গ্রামের লতিফ মুন্সির ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শিবপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই দুর্বৃত্তরা ওৎ পেতে ছিল। ঘটনাস্থলে দাউদকে তারা ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী দ্রুত দাউদকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছিল। পথে দাউ মারা যায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/নূহু