নির্মল ইন্দু সরকার
প্রভাষক, হিসাববিজ্ঞান
সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ,ঢাকা
প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজ ‘ফিন্যান্স ও ব্যাংকিং’বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ দেয়া হলো ।
১৬। কোন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়?
উত্তর : সামাজিক প্রতিষ্ঠানের
( যেমন- বিদ্যালয়)।
১৭। দর্জির দোকান কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান।
১৮। পরিবার ও বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
অথবা, পরিবার ও বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান নয় কেন?
উত্তর : অমুনাফাভোগী প্রতিষ্ঠান/মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়।
১৯। আমাদের বর্তমান পাঠ কোন ধরনের অর্থায়নের সাথে সম্পর্কিত/ জড়িত?
উত্তর : মুনাফা অর্জনকারী ব্যবসা বা কারবারি প্রতিষ্ঠানের অর্থায়নের সাথে সম্পর্কিত।
২০। মুদি দোকানি সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য কোন কোন সম্পদে তহবিল বিনিয়োগ করে?
উত্তর : চলতি ও স্থায়ী সম্পদে তহবিল বিনিয়োগ করে।
২১। একজন মুদি দোকানি/একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ী সম্পদ অর্জনের/ক্রয়ের জন্য কোন উত্স ব্যবহার করে?
অথবা, একজন মুদি দোকানির বড় অংকের অর্থের প্রয়োজন হলে কোন কোন উত্স থেকে গ্রহণ করতে পারে?
উত্তর : বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক হতে গ্রহণ করতে পারে।
২২। বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের সুবিধা কী?
উত্তর : দীর্ঘ মেয়াদে ঋণের অর্থ পরিশোধের সুযোগ।
* ঋণ পরিশোধের ঝুঁকি হ্রাস।
২৩। কোম্পানির পরিসর কেমন?
অথবা, কোম্পানি সংগঠন কেমন পরিসরের কারবারি প্রতিষ্ঠান?
উত্তর : বড়।
২৪। কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া কেমন?
উত্তর : জটিল।
২৫। কোম্পানি অর্থ/তহবিল সংগ্রহের ক্ষেত্রে ছোট প্রতিষ্ঠান থেকে কী সুবিধা ভোগ করে?
উত্তর : কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করতে পারে, ছোট ব্যবসায়
প্রতিষ্ঠানগুলো তা পারে না।
২৬। তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত পক্রিয়াকে কী বলে?
উত্তর : অর্থায়ন।
২৭। একটি দর্জি দোকানের কার্যপক্রিয়া সঠিকভাবে চালিয়ে নেয়ার জন্য কী কী উপাদান/সরঞ্জাম ক্রয় করতে হয়?
উত্তর : সেলাই মেশিন ক্রয়, সুতা, বোতাম, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়।
২৮। প্রতিটি প্রতিষ্ঠানই কীসের সাথে জড়িত?
উত্তর : অর্থায়ন প্রক্রিয়ার সাথে জড়িত।
২৯। আমাদের পাঠের মূল বিষয় কী?
উত্তর : কারবারি অর্থায়ন।
৩০। পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়?
উত্তর : ভবিষ্যতে ব্যবহারের জন্য সঞ্চয় করা হয়।
৩১। পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে কীসের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়?
উত্তর : অগ্রাধিকারের ভিত্তিতে।
৩২। পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কোন ব্যয়গুলো পূরণ করা হয়?
উত্তর : অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয়।
