চট্টগ্রামের হাটহাজারী থানা পুলিশ বিশেষ অভিযানে ১১৬পিচ ইয়াবা ও ১০লিটার দেশীয় মদসহ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাউজান উপজেলার বাসিন্দা মঈনুদ্দিন (২৬), হাটহাজারীর উপজেলার বাসু কান্তি (৩০) ও ছবুর মিয়া(৪৫)। তাদের বিরুদ্ধে থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, মঈনুদ্দিনকে উপজেলাধীন মদুনাঘাট পুলিশ ফাঁড়ি বুড়িশ্চর ভরাপুকুর পাড় এলাকা থেকে ৬০টি ও বাসুকে কামিনী মহাজনের বাড়ি এলাকা থেকে ৫৬টি ইয়াবা বডিসহ আটক করা হয়েছে। এছাড়া ছবুর মিয়াকে কাটিরহাট এলাকা থেকে ১০ লিটার চোলাই মদসহ আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
