কাতালুনিয়ার স্বাধীনতা গণভোট রুখতে স্পেনের অভিযান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫
কাতালুনিয়ার স্বাধীনতার বিষয়ে ‘নিষিদ্ধ’ গণভোট আয়োজনের অভিযোগে বেশ কয়েকজন শীর্ষ কাতালান কর্মকর্তাকে গ্রেফতার করেছে। এছাড়া কাতালান আঞ্চলিক সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযান চালানো হয়েছে।
 
শীর্ষ কাতালান নেতা জোসেপ মারিয়া জোভেকে গ্রেফতার করায় এমনিতেই উত্তেজনা বিরাজ করছিল। কাতালান নেতৃত্ব আদালতের গণভোট বাতিল করে দেয়া সিদ্ধান্ত অগ্রাহ্য করেই সেটি আয়োজন করার চেষ্টা করছিল। স্পেনের কেন্দ্রীয় সরকার সেটিকে বেআইনি বলে অভিহিত করেছে। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোই বলেন, সরকার বাধ্য হয়েছে পদক্ষেপ নিতে।
 
কিন্তু মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক শেষে কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুইগডেমন্ট মাদ্রিদ সরকারের বিরুদ্ধে আঞ্চলিক স্বায়ত্বশাসন খর্ব করার অভিযোগ করে বলেন, সেখানে কার্যত জরুরি অবস্থা জারি রয়েছে। গণভোট আটকাতে স্পেন সরকারের চেষ্টাটিকে নাটকীয় বলে অভিহিত করে বিবিসি। স্পেনের অর্থমন্ত্রী ক্রিস্টোবাল মনতোরো বলেন, কেন্দ্রীয় সরকার এখনো কাতালুনিয়ার সরকারি অর্থায়নের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির