বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৮
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের নেতারা। 
 
বৃহস্পতিবার ঢাকার বাড্ডা মহানগর মহাবিদ্যালয়ে (ডিগ্রি) অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের এক জরুরি সভায় তারা এ দাবি জানান। 
 
সভায় সভাপতিত্ব  করেন সমন্বয় পরিষদের  সহ-সভাপতি ও ঢাকা মহানগর  মহাবিদ্যালয়ের (ডিগ্রি কলেজ) অধ্যক্ষ ফৈজী আকতার। এ সময় বক্তব্য  রাখেন সমন্বয় পরিষদের মহাসচিব শেখ  আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল্লাহ মোল্লা, বাবু রণজিত কুমার কর্মকার, মো. হেলাল উদ্দিন মোল্লা ও সিতারা জাবীন প্রমুখ।
 
বক্তারা আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের আগে চাকরি  জাতীয়করণের দাবি জানান। এ ছাড়া মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের তীব্র নিন্দা জানান তারা।
 
 
ইত্তেফাক/ইউবি