রাজধানীর শ্যামপুরে বাসায় আগুন লেগে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে শ্যামপুর বালুর মাঠ লাল মসজিদ এলাকার একটি ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন, মোহাম্মদ এনায়েত (৪০), স্ত্রী মরিয়ম বেগম (৩৫), তিন সন্তান অ্যানি (৫), হাবিবা (৩) ও জুবায়ের (২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআর
