রাজধানীতে শাহজালাল ইসলামী ব্যাংক গুলশান শাখায় চাঁদা দাবির অভিযোগে পুলিশ ১৬ জনকে আটক করেছে। শুক্রবার দুপুরে গুলশান-১ নম্বর সেকশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক গুলশান শাখাটি স্থানান্তরের কাজ চলছে। এ অবস্থায় ব্যাংক শাখার পুরাতন ভবনের ডেকোরেশন অকশনে কিনে নেয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আজ ডেকোরেশন খোলার কাজ চলছিল। এ সময় দলবল নিয়ে এসে একটি গ্রুপ চাঁদা দাবি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজির অভিযোগে ১৬ জনকে আটক করে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটককৃতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এরা সবাই বাড্ডা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় নেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএম।
