ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৬
 
ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলার ফারাবাড়ি এলাকায় নাইট কোচ ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০জন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
তাৎক্ষণিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, ফাড়াবাড়ি এলাকায় ঢাকাগামী নাইট কোচের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। 
 
এতে ইজিবাইকের ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যান। কোচের যাত্রীসহ আহত হন প্রায় ১০ জন।
 
ইত্তেফাক/ আরকেজি