নারীর ক্ষমতা বাড়াতে মোদীকে চিঠি সোনিয়া গান্ধীর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৬
ভারতে নারীদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।  মোদীকে সোনিয়া লিখেছেন, ২০১০ সালে রাজ্যসভায় বিলটি পাশের পর নানা কারণে লোকসভায় পাশ করানো যায়নি। লোকসভায় আপনার সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিলটি পাশ করুন। মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কংগ্রেস তা পূর্ণ সমর্থন করবে।
 
বিজেপি এখন বুঝতে পারছে, সোনিয়া কৌশলে এর মাধ্যমে মোদীর উপরে চাপই বাড়ালেন। কারণ, বিলটি পাশ করানো নিয়ে বিভিন্ন দলের ঘোর আপত্তি রয়েছে। ১৯৯৬ সালে পার্লামেন্টে প্রথম বিলটি পেশ হয়। কিন্তু বিরোধের জেরে তিনবার বিলটির মেয়াদ ফুরিয়ে যায়। তারপর সোনিয়ার উদ্যোগে ২০১০ সালে বিলটি রাজ্যসভায় পাশের সময়েও পার্লামেন্টের উচ্চকক্ষ রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির মধ্যেও এই নিয়ে অসন্তোষ আছে। কারণ, ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হলে পরের ভোটে অনেক পুরুষকেই প্রার্থীপদ খোয়াতে হবে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু