নবীগঞ্জে আগুনে ৮ দোকান পুড়ে গেছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৭
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডে আগুন লেগে ৮ দোকান পুড়ে গেছে। 
 
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে থানা পয়েন্টে আব্দুস সত্তার আজাদের মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। 
 
স্থানীয়রা জানান, ওই মার্কেটের রাজিব মিয়ার লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ারস সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি লেপতোষকের দোকান,  প্লাস্টিকের দোকান, একটি মোবাইল দোকানসহ কমপক্ষে ৮টি দোকান পুড়ে গেছে।
 
ইত্তেফাক/ইউবি