রোহিঙ্গাদের মাঝে ছাত্রলীগের ঔষধ বিতরণ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৬
উখিয়া ও টেকনাফের মাঝামাঝি জায়গায় স্থাপিত বাংলাদেশ ছাত্রলীগের চিকিতসা কেন্দ্র ও  মনিটরিং সেল থেকে অসুস্থ্য রোহিঙ্গা নারী-শিশুদের মাঝে বিনামূল্যে ঔষধ ও স্যালাইনসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। 
 
শনিবার বিকেলে এসব সামগ্রী বিতরণ করেন তিনি। এর আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা ঘুরে দেখেন ছাত্রলীগ সভাপতি। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ছাত্রলীগের জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে (যারা সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন) মতবিনিময় করেন তিনি।
 
এসময় উপস্থিথ ছিলেন, ছাত্রলীগের সহসভাপতি আনোয়ার হোসেন আনু, আসাদুজ্জামান আসাদ, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয়, সাবেক সাধারণ সম্পাদক ইমরুর হাসান রাশেদ, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রমুখ।
 
ছাত্রলীগ সভাপতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গা শরনার্থীদের জন্য কাজ করছে ছাত্রলীগ। জাতির পিতার কন্যা শেখ হাসিনা শিখিয়েছেন কিভাবে মানুষকে ভাল বাসতে হয়। কিভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হয়। রোহিঙ্গাদের এদেশে নিরাপদ আশ্রয় দিয়ে তিনি বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ সবসময় মানবতার পক্ষে। আওয়ামী লীগ সবসময় মানবতার সেবায় কাজ করে থাকেন। যার জন্য সারাবিশ্বে তিনি আজ প্রশংসা কুড়িয়েছেন। বাংলাদেশকে শেখ হাসিনা আরও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।
 
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ, রোহিঙ্গাদের কেউ যেনো না খেয়ে না থেকে। বিনা চিকিতসায় মরতে না হয়। তারা যেনো ঠিকমতো অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিতসা সুবিধা পায় সেজন্য ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছেন। আমরাও তাঁর নির্দেশে সমস্যা কাটিয়ে না পর্যন্ত রোহিঙ্গাদের মাঝে থাকব। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মী তাদের পাশে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
 
ইত্তেফাক/রেজা