নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে বন্ধুর সঙ্গে সেলফি তুলতে গিয়ে লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সানজিদ হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। তার বন্ধু ফারজিন হোসেন (১৭) গুরুতর আহত হয়েছে। ফারজিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সানজিদ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শিংসাড়া দমদমা গ্রামের আব্দুল মতিনের ছেলে। আহত ফারজিনের বাড়ি নাটোর, ফজলুর রহমানের ছেলে। তারা দুজনেই আত্রাই আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ফারজিন স্থানীয় একটি ছাত্রাবাসে থাকত।
