সেনবাগের নবীপুর ইউপিতে বিএনপি প্রার্থী জয়ী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৯
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের নলদিয়া স্থগিত কেন্দ্রের ভোটে বিএনপির আমিন উল্লা ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
 
আমিন উল্লা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৮৩ ভোট। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবদুল ওহাব আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৪৩ ভোট। এর আগে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
 
এর আগে বিগত ২০১৬ সালের ২৮ মে ও ৩১অক্টোবর দুই দফায় গোলযোগের কারণে নলদিয়া  কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৬ আগস্ট এই কেন্দ্রের ভোট গ্রহণ আবারো স্থগিত হয়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি