ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত শিশুর মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০০:৩৯

নারায়নগঞ্জের ফতুল্লায় শনিবারের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আহত শিশু সাফওয়ান আলী (৫) মারা গেছে। গতকাল রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই বিস্ফোরণের ঘটনায় সাফওয়ান ছাড়াও তার মা ফাতেমা বেগম (৩০), তার ভাই সাইফ আলী রাফি (১৫) ও বোন ফারিহা আক্তার ফারজানা (১২) দগ্ধ হন। এ তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।