চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে পাখি ভ্যানচালক আয়ুব আলী (৬৫) নিহত হয়েছেন। তিনি উপজেলা শহরের পোস্টঅফিস পাড়ার মতেহার আলীর ছেলে। সোমবার সকালে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের দেহাটিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ দর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের দেহাটি নামক স্থানে দ্রুতগতির একটি পাওয়ার ট্রিলার সামনে থেকে আয়ুব আলীর পাখি ভ্যানটিকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে যায়।
ইত্তেফাক/এমআর
