ত্রাণ বিতরণ করতে সাকিব মানিকগঞ্জে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৬
বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান বিসিবির ত্রাণ কার্যক্রমে অংশ নিতে আজ সোমবার দুপুরে মানিকগঞ্জে পৌঁছেছেন। তিনি বিকেল ৪টায় ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
 
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বিসিবি পরিচালক আকরাম খান উপস্থিত ছিলেন।
 
এদিকে সাকিব ও ত্রাণ উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় ঘিওর থানা পুলিশ। সাকিবকে একনজর দেখতে অধির আগ্রহে অপেক্ষায় ছিল তার ভক্তরা।
 
ইত্তেফাক/এমআই