রাজবাড়ীর পাংশায় অস্ত্র-গুলিসহ মোঃ জসিম সরদার (৩৩) নামে এক চরমপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার মাছপাড়া ইউপির মাছপাড়া গ্রামের আব্দুল সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার মাছপাড়া ইউপির মাছপাড়া বাজার এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কাতুর্জসহ চরমপন্থী জসিম সরদারকে গ্রেফতার করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চরমপন্থীর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/নূহু
